
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকচালক আলামিন হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ দ্বীন ইসলাম ওরফে ডালিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দাউদকান্দি মডেল থানা-পুলিশের সহযোগিতায় র্যাব সদস্যরা ঢাকার বনানী থানার কাকলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডালিম উপজেলার গোয়ালমারী ইউনিয়নের হাউদি গ্রামের হোসেন প্রধানের ছেলে।
উল্লেখ্য, গত মাসে আলামিনকে দ্বীন ইসলাম কিলঘুষি মেরে হত্যা করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সোমবার দ্বীন ইসলামকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১৫ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৯ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৪০ মিনিট আগে