
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি উদ্বেগজনক। এ পরিস্থিতি চলতে থাকলে সরকারের প্রতি মানুষের যে আস্থা বর্তমানে তলানিতে এসে পৌঁছেছে, তা অচিরেই পুরোপুরি হারিয়ে যাবে। আজ রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “মানুষ এখন সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছে। মাত্র চার মাসে মেঘনা উপজেলায় চারটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। একটি উপজেলায় এত অল্প সময়ে ধারাবাহিকভাবে হত্যার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে নানা বিষয়ে বক্তব্য দিচ্ছেন। কখনো প্রধানমন্ত্রীর পক্ষে, কখনো অর্থমন্ত্রীর পক্ষে কথা বলছেন। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাঁর মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা মানুষ দেখতে পাচ্ছে না।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতা-কর্মী হাসনাত আব্দুল্লাহর হাত ধরে মেঘনা উপজেলা এনসিপিতে যোগদান করেন। পরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমিগুলো বর্তমানে পানির নিচে। সেই কৃষিজমির উপরিভাগের (টপসয়েল) মাটি এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছিল অনুমতি ছাড়াই। পরে ওই মাটি বাল্কহেডে করে নিয়ে ইটভাটায় দেওয়া হতো। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর, একটি পল্টুন ও একটি বাল্কহেড
১৪ মিনিট আগে
আজ শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর ব্যক্তি একজন যাত্রী, তাঁর পরিচয় জানানো হয়নি। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর দেহ তল্লাশি করে ২ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
১৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২৭ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৩০ মিনিট আগে