কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন। আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরফানুল হক রিফাত ২০২২ সালে ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। একই সঙ্গে তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র আরফানুল হক রিফাত দীর্ঘদিন ধরে ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত সোমবার তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
তাঁর স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসন্তান রয়েছে। তিনি কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দেশের একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তিনি ছাত্রলীগ দিয়ে শুরু করে আওয়ামী লীগের কুমিল্লার রাজনীতির সঙ্গে মৃত্যুর আগপর্যন্ত ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।
৩১ মিনিট আগে
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আবারও রোগী ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা ও পরে হাতাহাতি হয়। এর জেরে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন।
৪০ মিনিট আগে
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে রাস্তা, ফুটপাত কিংবা উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন বা লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে রাতে ভুক্তভোগী শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সরাইলের স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া
১ ঘণ্টা আগে