
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নদী, খাল ও বিলের পানি হঠাৎ বেড়ে গেছে। এতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যাচ্ছে কৃষকদের ঘাম ঝরানো আউশ ধান। এখনো ধান কাটা শুরু হয়নি, ফলে ফসল হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক।
সরেজমিন শশীদল, ব্রাহ্মণপাড়া সদর ও চান্দলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বাগড়া, নাগাইশ, দেউশ, ধান্যদৌল, নাইঘর ও চারাধারিসহ অনেক এলাকায় তিন থেকে চার ফুট পর্যন্ত পানি বেড়েছে। বেশ কিছু মাঠ ইতিমধ্যে তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আউশ ধানের জমিগুলো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়ায় ৫ হাজার ১৪৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। একই সঙ্গে আমন ধানের বীজতলা তৈরির প্রস্তুতিও নিচ্ছিলেন কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে সেই পরিকল্পনাও এখন অনিশ্চয়তার মুখে।
নন্দীপাড়া এলাকার কৃষক সুলতান মিয়া বলেন, ‘প্রতিদিনই পানি বাড়ছে। ধান এখনো পাকেনি, মাত্র পুষ্ট হতে শুরু করেছে। আরেকটু পানি বাড়লেই সব ডুবে যাবে। চোখের সামনেই ধান ডুবে যেতে দেখা যে কতটা কষ্টের, তা কেবল কৃষকই বুঝতে পারে।’
একই এলাকার কৃষক আবুল হাশেম বলেন, ‘গত বছরও আমার ৪৫ শতক জমির ধান বন্যায় তলিয়ে গিয়েছিল। এবারও সেই আশঙ্কা দেখা দিয়েছে। ফসল হারালে না খেয়ে থাকতে হবে, আবার নতুন করে চাষের জন্য টাকা জোগাড় করাও কঠিন হয়ে পড়বে।’
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, ‘কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। খাল-জলাশয়ের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। ইতিমধ্যে কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। আশা করছি, বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। যেসব কৃষকের ধান আধা পাকা বা কাটার উপযোগী, তারা যেন দ্রুত ধান কেটে ফেলেন সে পরামর্শ দেওয়া হচ্ছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে