
কুমিল্লা নগরীতে সরকারবিরোধী ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সিএনজিচালিত অটোরিকশাযোগে নগরীর ঈদগাহ মাঠ এলাকার এই ঝটিকা মিছিল হয়। পরে কোতোয়ালি থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানিয়েছে, ভোরে হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী সিএনজিচালিত অটোরিকশায় করে নগরীর ঈদগাহ মাঠ এলাকার সিএনজি স্ট্যান্ড গলি এবং পার্কসংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি মাত্র এক মিনিটেরও কম সময়ে ৩০-৪০ গজ পথ অতিক্রম করে। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দিয়ে দ্রুত অটোরিকশায় উঠে স্থান ত্যাগ করেন।
ঘটনার পর কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিলটি স্বল্প সময়ের হওয়ায় প্রথমে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৮ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে