
কুমিল্লা-মিরপুর সড়কের পাশে ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজার। সেখানে প্রতি রোববার ও বৃহস্পতিবার বসে আমন ধানের চারার হাট। এ হাটে চারা কিনতে আসেন আশপাশের বিভিন্ন উপজেলার কৃষকেরাও।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়ায় শ্রাবণের প্রথম থেকে আমন ধান রোপণ শুরু হয়। তবে এ বছর অধিকাংশ কৃষক আউশ ধান কেটে আমন ধান রোপণ করছেন। এ জন্য কিছুটা দেরিতে শুরু হচ্ছে আমন ধান রোপণ। এদিকে বৃষ্টির কারণে বীজতলার ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছিলেন অনেক কৃষক। এসব কৃষদের বড় ভরসা এখন সাহেবাবাদের আমন ধানের চারার হাট।
সাহেবাবাদ বাজারে ধানের চারা বিক্রি করতে আসা রামনগরের কৃষক হান্নান মিয়া বলেন, ‘আমি উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিএডিসি অফিস থেকে ৪৫ কেজি ধান সংগ্রহ করেছিলাম। পরে ১৫ শতক জমিতে ধানের চারা করি। আমি ১২০ শতক জমিতে ধানের চারা রোপণ করেছি। এ ছাড়া ৫ হাজার টাকার চারা বিক্রি করেছি। আরও ৫ হাজার টাকার চারা বিক্রি করতে পারব।’
বাজারে চারা কিনতে আসা ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের কৃষক আজগর আলী বলেন, ‘আমি সাহেবাবাদ বাজারে এসেছি আমন ধানের চারা কিনতে। এ বাজারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা ধানের চারা কিনতে আসেন। আমিও প্রতিবছর এই বাজার থেকে ধানের চারা কিনে নিয়ে যাই।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুল হাসান বলেন, ‘বীজতলা তৈরি থেকে শুরু করে ধানের বীজ সংগ্রহসহ সব বিষয়ে কৃষকদের পরামর্শ দিই। আমন ধান রোপণের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ ও সার দিয়েছি।’
এই কৃষি কর্মকর্তা আরও বলেন, উপজেলার সাহেবাবাদ বাজারে ধানের চারার জমজমাট হাট বসে। বিভিন্ন উপজেলার কৃষকেরা এ হাট থেকে চারা সংগ্রহ করেন।

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে উপজেলার সহস্রাধিক পরিবার। বর্ষা মৌসুমের শুরুতেই নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে নদীতীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি, বসতঘর ও গুরুত্বপূর্ণ সড়ক।
১৩ মিনিট আগে
চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি উপলক্ষে রোববার সকাল থেকে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।
৩৪ মিনিট আগে
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের প্রসারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
১ ঘণ্টা আগে
গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়...
১ ঘণ্টা আগে