হাট

সব হাট-বাজারে ৩১ জানুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে একদিকে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ ও অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে।

শরতেও জমেছে নৌকার হাট
কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা। নদ-নদীতে পানি বাড়ায় শরতেও জমে উঠেছে মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুরের ঝিটকার শতবর্ষী নৌকার হাট।

সড়কে ছাগলের অবৈধ হাট, টোল আদায় পৌরসভার
হাটটিতে কেনাবেচা হওয়া প্রতিটি ছাগল থেকে ১০০ টাকা করে টোল আদায় করছেন পৌরসভার কর্মীরা। এ জন্য সরকারি রসিদও দেওয়া হচ্ছে।

দখলে পীরগঞ্জের চতরাহাট, সড়কে বসছে বাজার
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরাহাটের প্রায় ১০ একর সরকারি জমির বড় অংশ দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, কয়েক শ ব্যক্তি হাটের জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।












