
পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে প্রবাসীদের অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া এ নদীর কাশিনগর এলাকার দরবেশ মার্কেট ও জুগীরকান্দি গ্রামের সংযোগস্থলে সেতুটি নির্মিত হয়েছে। ১২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থ বিশিষ্ট সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। আজ বুধবার দুপুরে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ওই জায়গায় বাঁশের সাঁকো দিয়ে পাঁচ গ্রামের মানুষ যাতায়াত করতেন। সেতু নির্মাণের ফলে কাশিনগর ইউনিয়নের জুগীরকান্দি, বারইয়া, দরবেশ মার্কেট ও মজলিশপুর গ্রামের মানুষের যাতায়াতে ঝুঁকি কমেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। কিন্তু কাজ হয়নি। সেই দাবি বাস্তবায়নে এগিয়ে এসেছেন জুগীরকান্দি গ্রামের প্রবাসীরা।
স্থানীয় শিক্ষক আকবর আলী বলেন, ‘মহৎ মনের অধিকারী না হলে এমন কাজ করতে পারেন না। সেতু নির্মাণে শিক্ষার্থীসহ স্থানীয়রা অনেক উপকৃত হবে। রোগীদের ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। আগে ৩ কিলোমিটার ঘুরে নদীর ওপারের গ্রামগুলোতে যেতে হতো।’
অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার বলেন, ‘জুগীরকান্দি গ্রামের প্রবাসীদের আর্থিক সাহায্যে সেতুটি নির্মাণ সম্ভব হয়েছে। লোহার পাটাতন দিয়ে পুরো সেতুটি নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে এই প্রবাসীদের স্মরণ করবে।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে স্বল্প সময়েই সেতুটি নির্মাণ হয়েছে শুনে ভালো লেগেছে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তির পাশাপাশি প্রবাসীরা এভাবে সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসলে সামাজিক উন্নয়নের চিত্র পাল্টে যাবে। সরকারের সঙ্গে সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা প্রয়োজন।’

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
১ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে