
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৬৮ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও শাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়। কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেন।
লে. কর্নেল মীর আলী এজাজ জানান, আন্তসীমান্ত চোরাচালান ও অবৈধ মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে।
অভিযান চলাকালে বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় একটি মিনি পিকআপ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান বিজিবির সদস্যরা। গাড়িটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি ও শাল জব্দ করা হয়। জব্দ মালপত্রের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, মালিকবিহীন অবস্থায় জব্দ করা এসব পণ্য যে পথে আনা হয়েছে, সেটি ফেনসিডিল, গরু, সোনা, মাদক ও অন্যান্য চোরাচালানের জন্য ব্যবহৃত একটি সক্রিয় পয়েন্ট। চোরাচালান প্রতিরোধে ওই এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
জব্দ মালপত্র পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থার অভাবে প্রতিবছরই আমদানির প্রয়োজন হচ্ছে। সংরক্ষণকালে পচন, ওজন কমে যাওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মানের অবনতির কারণে নষ্ট হচ্ছে উৎপাদিত পেঁয়াজের উল্লেখযোগ্য অংশ। এই ক্ষতি কমাতে এবার পেঁয়াজ সংরক্ষণে আইওটি (ইন্টারনেট অব থিংস)
৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের কবর থেকে দেহাবশেষ তুলে দরবার প্রাঙ্গণে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সেখান থেকে দেহাবশেষ উদ্ধার করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়েছে। রাতের আঁধারে কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ ও গোয়েন্দা
১১ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।
১৫ মিনিট আগে
‘একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? আপনারাও সরকারের অংশ সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়।’
১৫ মিনিট আগে