
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আফানিয়া এলাকায় আজ রোববার সকালে গাড়ির ধাক্কায় মোহাম্মদ কাউসার (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ও অটোরিকশাচালক আহত হয়েছেন। নিহত কাউসার বেগমগঞ্জ উপজেলার মীর আলিপুর এলাকার আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে চৌমুহনীর উদ্দেশে একটি প্রাইভেট কার ছেড়ে আসে। দ্রুতগতির প্রাইভেট কারটি আফানিয়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে পথচারী কাউসারকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন কাউসার। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারটি সড়কের পাশের খালের মধ্যে পড়ে যায়। এ সময় গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যান চালক। প্রাইভেট কারটিতে কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে প্রাইভেট কারটি জব্দ করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুরের ফুলবাড়ী দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রোতা ছোট যমুনা নদীটি এখন মৃতপ্রায়। বছরের অধিকাংশ সময় নদীতে পানি থাকে না, আর সামান্য পানি থাকলে সেখানে জমে থাকে ময়লা-আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়ী পৌরসভার স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতিদিনের ময়লা নদীর বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে।
৩ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি নদী থেকে তোলে।
১১ মিনিট আগে
রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ শুক্রবার (২০ মার্চ) ওই মার্কেটের ‘নবীন ফ্যাশন’ নামের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।
১৬ মিনিট আগে
কুষ্টিয়া কুমারখালীর পৌর টার্মিনাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে ওঠেন গিয়াস উদ্দিন ও মো. নুরুজ্জামান। তবে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে তলিয়ে যায় বাসটি। দুই পরিবারের শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।
৩০ মিনিট আগে