কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে আজ শুক্রবার দুপুরে দুই-গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম—জামিল হাসান অর্ণব (৩০)। তিনি শাসনগাছা মধ্যম পাড়ার আজহার উদ্দিন ছেলে। অর্ণব শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী।
আহতদের মধ্যে শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮) ডান পায়ে, কেয়ামত উল্লাহ (৩৫) কোমরে এবং নুরুল আফসার মোহন (২২) পিঠে এবং নাজমুল হাসান (২৬) হাতের নিচে গুলিবিদ্ধ হয়েছেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
স্থানীয়রা বলছে, শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার দুপুরে শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম প্রুপ ও শাসনগাছা মোল্লা বাড়ির রাব্বি আলাউদ্দিন গ্রুপের মধ্য সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর শহরতলি শাসনগাছা বাস টার্মিনালে অর্ণবকে একই এলাকায় ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে সরাসরি গুলি করে। পরে দুই গ্রুপের মধ্যে বৃহদাকারে সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি ওসি ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে জানান, শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাসনগাছা মোল্লা বাড়ি এলাকা ও মধ্য পাড়ার লোকজনের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনাটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। এটি স্থানীয় মোল্লা বাড়ি ও দফাদার বাড়ির মধ্যে লেগুনায় ওঠা নিয়ে তর্কের জের থেকে শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। জড়িতদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।’

শরীয়তপুর সদর উপজেলায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এনামুল হক সরদার (৫০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরের দিকে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
৮ মিনিট আগে
বরিশালের মুলাদী পৌর সুপার মার্কেটের কাঁচাবাজারে মাংসের দোকানগুলোতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দোকান বন্ধ থাকার সুযোগে রাতে ও ভোরে মাংস কাটার কাঠের গুঁড়ি (খাট্টা) ও দোকানের আশপাশে কুকুরের অবস্থান এবং ময়লা করার ঘটনায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন ক্রেতারা।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির একটি আলিম মাদ্রাসায় সরকারি নির্ধারিত সময়সূচি উপেক্ষা করে প্রতিদিন কয়েক ঘণ্টা আগেই পাঠদান শেষ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে ‘বিজয়ের দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখা। ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এ দৌড় প্রতিযোগিতায় প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেন।
১ ঘণ্টা আগে