
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
এর আগে তারা গতকাল শনিবার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। সেই রাতে তারা কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলও করেছেন। মিছিলে তারা তাদের ঘোষিত এক দফা দাবিতে নানা স্লোগান দেন।
এর আগে গত সপ্তাহে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ হোসেন বলেন, ‘আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। নতুন অধ্যক্ষকেও আমরা ক্যাম্পাসে ঢুকতে দিইনি আর দেবও না। তিনি একদিন এসেছিলেন, আর এখন চেষ্টা করছেন। কিন্তু আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনিক কোনো কাজও করতে দেব না। বর্তমানে প্রশাসনিক ভবনে তালা দেওয়া আছে।’
এ বিষয়ে নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল বলেন, ‘আমি পরদিনই যোগদান করেছি। আর পূর্বের অধ্যক্ষও নতুন কর্মস্থলে যোগদান করেছেন। শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরাও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। সে রকম কোনো আশ্বাস পাইনি। ক্যাম্পাসে ঢুকতে না পারলেও এর আশপাশে আছি। সব খবর নিচ্ছি।’

যশোরের কেশবপুরে শিমখেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে জব্বার শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর ও অনুমোদনহীন তথ্য প্রচারে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে