Ajker Patrika

ব্রাহ্মণপাড়া সীমান্তে নারী ও তিন শিশুর অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
ব্রাহ্মণপাড়া সীমান্তে নারী ও তিন শিশুর অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সালদানদী সীমান্তে এক নারী ও তিন শিশুসহ চারজনের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্তে এক নারী ও তিন শিশুসহ চারজনের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, এক নারী ও তিন শিশুসহ চারজন সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় সালদানদী বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা শূন্যরেখার কাছাকাছি তাদের শনাক্ত করেন। পরে বিজিবির টহল দল তাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে আমাদের কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত