কুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে লাকসাম পৌর এলাকার রাজঘাটে মোহাম্মদ মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সঙ্গে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) তাকে রক্ষা করতে এসে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ মাহি রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।
অপরদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. সামসুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্ন ওই ব্যবসায়ীর নিজের মুদি দোকানের পেছনে এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামসুর বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সামসুর রহমান ওই ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে।
ওসি শাহাবুদ্দিন জানান, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
৪ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৭ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল ক্লার্ক বা মহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মহুরি সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
২৩ মিনিট আগে