Ajker Patrika

কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—জুনাইরা ও তাসলিমা আক্তার। তারা উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের যমজ সন্তান।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে যমজ দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত