নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন। ভোটকেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন পেয়েছেন ৮৭ হাজার ১৫৫ ভোট। দাঁড়িপাল্লার প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৫৪ হাজার ৩৮১ ভোট।
নরসিংদী-২ (পলাশ) আসনে মোট ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে ধানের শীষ প্রতীকের ড. আবদুল মঈন খান পেয়েছেন ৪৯ হাজার ১৯৫ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ২৯ হাজার ৩৭৮ ভোট।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট ১০১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে ধানের শীষের মনজুর এলাহী পেয়েছেন ৩৯ হাজার ৮৮৫ ভোট। আর স্বতন্ত্র হাঁস প্রতীকের আরিফ উল ইসলাম মৃধা পেয়েছেন ২৪ হাজার ২৮০ ভোট।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মোট ১৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে ধানের শীষে সরদার শাখাওয়াত হোসেন পেয়েছেন ৬৩ হাজার ৫২৮ ভোট। আর দাঁড়িপাল্লার মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩৭ হাজার ৮৮১ ভোট।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৫ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে ধানের শীষের বকুল পেয়েছেন ৫৯ হাজার ৯৯৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৪৩৪ ভোট।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৬ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৪১ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৪২ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে