
কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় রফিক মিয়া (৩৮) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আবিদপুর গ্রামের আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।
রফিক মিয়ার লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত আক্রমণ করে। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করেন। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতের দল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও ওই সময় রফিককে খুঁজে পাননি গ্রামবাসী।
আজ রোববার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনখেতের পাশ থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়।
এ বিষয়ে নিহতের বাবা হাবু মিয়া বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে আমার ভাইয়ের বাড়িতে ডাকাতের আক্রমণের খবর শুনে আমার ছেলেসহ বাড়ি থেকে বের হই। ডাকাত চলে গেলে সবাই বাড়ি ফিরলেও আমার ছেলে আর রাতে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে আমরা ঘুমিয়ে পড়ি, সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে বেগুনখেতে আমার ছেলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে