
কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকনের (৫৫) আকস্মিক মৃত্যু হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি হিসেবে দিনভর গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানোর কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
সোমবার নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। এ সময় প্রার্থিতা নিয়ে আলোচনা হলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’
দিনভর প্রচার-প্রচারণা শেষে রাত ৯টার দিকে নিজ বাড়িতে ফেরেন খোকন। রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১টার দিকে সাইফুল ইসলাম খোকনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টার দিকে খোকনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজানও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি খোকনের গ্রামের বাড়িতে যান।
সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৫৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক শামছু শেখ (৫২) গুরুতর আহত হয়েছেন।
২৮ মিনিট আগে
কুমিল্লার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
২ ঘণ্টা আগে