
সকাল থেকে ভোটকেন্দ্রগুলো অনেকটা ফাঁকাই ছিল। সেই সঙ্গে একটি গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে যায় সর্বত্র। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। এই চিত্র প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের।
আজ শনিবার সকাল ৮টা থেকে ১০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলো প্রায় ভোটারশূন্য থাকলেও ১১টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করলেও কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে এসেছেন বলে জানিয়েছেন ভোটাররা।
দুপুর ১২টার দিকে কুমিল্লা সিটির ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের মাঝারি সারি। কেন্দ্রের বাইরেও ভোট দিতে চাওয়া মানুষের আনাগোনা দেখা যায়।
শারমিন সুলতানা নামের এক নারী ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাঞ্জাম হইলেও ভোট দিতে আসছি। আমার ভোটটা তো দিতে হবে।’ ফজলু মিয়া নামের আরেক ভোটার বলেন, ‘সকাল থেকে ব্যস্ত ছিলাম। এখন কাজ শেষ করে ভোট দিতে আসছি।’
বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪১টি। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ২০৬ জন।
অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোহেল জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই কেন্দ্রের ভোট পড়েছে ৬০৪টি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে