
কুমিল্লায় তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ রোববার নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, চালক ও হেলপাররা জানান, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ দুপুরে হঠাৎ করেই বাসগুলোয় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নগরীর আরও একটি ইউনিট যোগ দিয়ে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাদের অভিযোগ, এসব পরিত্যক্ত বাসে মাদকসেবীরা নিয়মিত যাতায়াত করত এবং মাদকাসক্তরা ভেতরে প্রবেশ করে মাদক সেবন করে। এ ছাড়া বাসগুলো দীর্ঘদিন ধরে কোনো রুটে চলাচল করছে না।
এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসগুলো রয়েল পরিবহন নামের একটি প্রতিষ্ঠানের। ঘটনাস্থলের পাশে থাকা প্রতিষ্ঠানটির কাউন্টার তালাবদ্ধ থাকায় কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।
মো. ইদ্রিস আরও বলেন, বাস টার্মিনালের শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, বাসগুলো প্রায় দুই বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটি বাসে রয়েল পরিবহনের স্টিকার থাকলেও অন্য দুটিতে নেই। ধারণা করা হচ্ছে, তিনটিই একই প্রতিষ্ঠানের। যেহেতু বাসগুলোয় কোনো মেরামতকাজ চলছিল না, তাই আগুন লাগার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রয়েল পরিবহনের কাউন্টার তালাবদ্ধ থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে