
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের করা মামলায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিন এবং জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শীবেন বিশ্বাস আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুমিল্লা কোতোয়ালি থানা-পুলিশ আদালতে রায়হান সিদ্দিকী আম্মানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দিকে প্রক্টর দ্বীন ইসলামের দুই দিন রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তা ছাড়া আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে তাঁদের দুজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। প্রথমে তাঁদের কোর্ট পুলিশ পরিদর্শক মজিবুর রহমানের কক্ষে রাখা হয়। বেলা সোয়া ১১টার দিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এ তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে নেয় পুলিশ।
এর আগে গতকাল রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাঁদের দুজনকে কুমিল্লা জেলা পুলিশে হস্তান্তর করে।
গত শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দেন ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন শনিবার ময়নাতদন্তের পর জানাজা শেষে বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।
অবন্তিকা কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে। ২০২৩ সালের ১২ এপ্রিল তাঁর বাবা মৃত্যুবরণ করেন। জামাল উদ্দিন কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। অবন্তিকার আত্মহত্যার পর শুক্রবার রাতে তাঁর মা বাদী হয়ে আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। শুক্রবার সন্ধ্যায় দুজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এই সম্পর্কিত আরও পড়ুন:

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গরু আমদানির ভুয়া অনুমোদনপত্র তৈরি করার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই নির্দেশ
১১ মিনিট আগে
আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
১২ মিনিট আগে
গাজীপুরের জয়দেবপুরে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে। প্রেমের সম্পর্ক ও আগের বিয়েসহ নানা বিষয় নিয়ে বিরোধের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। এ সময় হত্যায় ব্যবহৃত বটি, দা, মোবাইল ফোন ও জুতা উদ্ধা
১৬ মিনিট আগে
ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে