কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া এলাকা থেকে দু’মাস আগে হারিয়ে যায় কিশোর রাতুল। অবশেষে মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কন্টেইনারে তাকে পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি কোনো হয়েছে।
গত ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কন্টেইনার থেকে ওই কিশোরকে উদ্ধারের পর জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। শারীরিক প্রতিবন্ধী ওই কিশোর বাংলাদেশির কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া এলাকার দিনমজুর ফারুক মিয়া ছেলে রাতুল (১৫) বলে পরিচয় জানা যায়।
জানা গেছে, দিনমজুর ফারুকের তিন ছেলে। রাতুল সবার বড় এবং মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে, কবে-কখন রাতুল কন্টেইনারে করে মালয়েশিয়া চলে গেছে তা জানেন না তার পরিবার। সংবাদমাধ্যমে ছবি দেখে ছেলের পরিচয় শনাক্ত করেছেন রাতুলের বাবা ফারুক মিয়া।
এ বিষয়ে রাতুলের বাবা ফারুক মিয়া জানান, গত দুই মাস আগে বাসা থেকে বের হয় রাতুল। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অসুস্থ সন্তানকে খোঁজে পেতে বাবা-মা সকল জায়গায় খোঁজ খবর নেয়। কিন্তু কোথাও রাতুলের খোঁজ মেলেনি। তবে, ছেলে হারানোর বিষয়ে থানায় কোনো জিডি করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
রাতুলের মা রোকেয়া বেগম বলেন, ‘আমি আমার সন্তানকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। আপনারা আমার ছেলেকে এনে দেন। আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যেন আমার ছেলেকে বুকে ফিরিয়ে দেন।’
উল্লেখ্য, বন্দর থেকে গত ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনারে ছিল রাতুল। জাহাজটি মালয়েশিয়ার কেলাং বন্দরে পৌঁছানোর পর ১৬ জানুয়ারি কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকেরা। পরে কেলাং বন্দরে বিষয়টি অবহিত করা হয়। পরদিন ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টার দিকে জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে রাতুলকে উদ্ধার করা হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪৪ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে