
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ৩টার দিকে আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে তিনিসহ কয়েকজন ভর্তি হন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, আজ রোববার বেলা ৩টার দিকে আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে কয়েকজন যুবক ভর্তি হয়। তাঁদের সঙ্গে এই যুবককেও নিয়ে আসা হয়। গুরুতর আহত ওই যুবককে আইসিউতে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ৩টায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘নিহত যুবকের কোনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। নিহতের মাথায় ও পায়ে কোপের আঘাত রয়েছে।’
আজ বিকেল পর্যন্ত এ হাসপাতালে জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ জন রোগী ভর্তি হয় বলে জানান তিনি।
এর আগে কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে আব্দুর রাজ্জাক রুবেল নামের একজন নিহত হয়েছেন। তিনি দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তা ছাড়া সংঘর্ষে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্য এরশাদ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রামের সাতকানিয়ায় হাসান মাহমুদ (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গণিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে আগামীকাল বুধবার (২৪ জুন) বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমবের আয়োজন করেছে ‘ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ’।
২৯ মিনিট আগে
দীর্ঘ চার মাস আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দেয়।
৩৭ মিনিট আগে
রাতে দু’জন মোটরসাইকেলে করে পুরান ঢাকায় ওয়ারীতে যাচ্ছিলেন ফুটবল খেলা দেখতে। মোটরসাইকেল চালাচ্ছিলেন শাওন। ফকিরাপুল এলাকায় আসলে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় তাঁদের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।
১ ঘণ্টা আগে