
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিলমালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন লবণচাষিরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ায় তাঁরা এই মানববন্ধন করেন।
প্রান্তিক লবণ চাষী সমিতি, কুতুবদিয়া ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে অনেকেই কাফনের কাপড় পরে আসেন। এ সময় চাষিরা সড়কে লবণ ফেলে প্রতিবাদ জানান।
চাষিরা বলেন, বর্তমানে মাঠপর্যায়ের প্রান্তিক চাষিরা মণপ্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। এতে প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকে। মাঠপর্যায়ে চাষিরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে ৩.৫০ টাকা পাচ্ছেন বলে উল্লেখ করেন চাষিরা। তাঁরা বলেন, লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকা। মিলমালিকরা সিন্ডিকেট করে চাষিদের বঞ্চিত করছেন। দেশে পর্যাপ্ত লবণ মজুত থাকার পরও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন চাষিরা।
মানববন্ধনে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, লবণ ব্যবসায়ী শফিউল আলম বাবুল, মো. সেলিম, মো. সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ বক্তব্য দেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
২ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
৪ মিনিট আগে
২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করে দুদক। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি এর একটি। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা
৬ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
১৪ মিনিট আগে