
বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিককে নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনযোগে তাঁরা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছান।
পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছালে স্থানীয় রাখাইন নৃগোষ্ঠী সম্প্রদায় নৃত্য পরিবেশন করে তাঁদের বরণ করে নেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উখিয়া উপজেলার ইনানি রয়েল টিউলিপ হোটেলে চলে যান। রাতে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক কক্সবাজার সফরে এসেছেন। আগামীকাল বুধবার কূটনীতিকরা রামু বৌদ্ধ বিহারসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন বলে জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল।
ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক এই আউটরিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বদিউল আলম ফটিকছড়ি পৌরসভা জোলাভিটা এলাকার আহমদুর রহমানের ছেলে। তিনি স্থানীয় মসজিদে জোহরের নামাজ আদায় শেষে বাড়ির পথে হাঁটছিলেন। এ সময় লেলাং থেকে বিবিরহাটগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান...
২৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামীকে বাংলাদেশ ছেড়ে পালাতে সাহায্যকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ শনিবার নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
২৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ
৩৬ মিনিট আগে
বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান সমস্যাগুলো সমাধানে...
৪০ মিনিট আগে