
কয়লা আমদানির অনিশ্চয়তায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই কেন্দ্রটি পূর্ণাঙ্গ উৎপাদনে রয়েছে। কিন্তু কেন্দ্রটিতে যে পরিমাণ কয়লা মজুত আছে তা দিয়ে দেড় মাসের মতো চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রকল্পটিতে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে যে কয়টা মেগা প্রকল্প নেওয়া হয় তার মধ্যে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র একটি। এটি নির্মাণে দফায় দফায় ব্যয় বাড়িয়ে সর্বশেষ ব্যয় ধরা হয় ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা। দুটি ইউনিটে মোট ১২০০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই মাসে উৎপাদনে এসেছে। বাকি ৬০০ মেগাওয়াটের ইউনিটটি গত ডিসেম্বরে চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে আনা হয় ২২ লাখ ৫ হাজার টন কয়লা। চুক্তি অনুযায়ী জাপানি প্রতিষ্ঠানটি আগস্টের মাঝামাঝি সময়ে কয়লার সর্বশেষ সরবরাহ দেয়। প্রতিষ্ঠানটির সরবরাহ করা কয়লা থেকে বর্তমানে অবশিষ্ট আছে ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন, যা দিয়ে উৎপাদন চালু রাখা যাবে আর মাত্র এক দেড় মাসের মতো।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সুমিতমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই নিয়ম অনুযায়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানি দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার কথা থাকলেও শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা ক্রয় আটকে যায়।
তথ্য মতে, তিন বছরের কয়লা সরবরাহের জন্য কোল পাওয়ার জেনারেশন কোম্পানি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। কিন্তু প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামকে সুবিধা দিতে ১০ মাস দেরি করেন। শেষ পর্যন্ত অনিয়মের অভিযোগ তুলে কনসোর্টিয়াম অব বসুন্ধরা, ইকুইন্টিয়া ও অথ্রোর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট কয়লা আমদানিতে ৬ মাসের নিষেধাজ্ঞা দেয় গত জুলাই মাসে। ফলে দীর্ঘ মেয়াদে কয়লা আমদানি অনিশ্চয়তার মুখে পড়েছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার বলেন, কয়লার সরবরাহ নিশ্চিত না করা গেলে দুই মাস পর উৎপাদন বন্ধ হয়ে যাবে।
অপরদিকে এই বিদ্যুৎ প্রকল্প থেকে ক্যাবলসহ মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে। গত ৩১ আগস্ট একটি বার্জে করে পাচার করার সময় চারটি কনটেইনার ভর্তি ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করেছে নৌবাহিনী। এ ঘটনায় এই বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ এবং নিরাপত্তা কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিনসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
সহকারী নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুৎকেন্দ্রটির সীমানা প্রায় ৯ কিলোমিটারের মতো। নিরাপত্তা বাহিনী প্রকল্পটির নিরাপত্তা দেখভাল করছে।
ক্যাবল পাচারের বিষয়ে সহকারী নিরাপত্তা কর্মকর্তা মিজানুল হাসান বলেন, কন্টেইনারের মাধ্যমে ক্যাবল নেওয়ার সময় গেট পাসের সঙ্গে ক্যাবলগুলোর ইনভয়েস ছিল না।
প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাই মাসে যাত্রা করা মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় গ্রিডে ৩৬৪ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪৬ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
১ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
১ ঘণ্টা আগে