Ajker Patrika

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৫ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৫ জন উদ্ধার
গতকাল সোমবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকা থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচার চক্রের সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ লম্বরী নৌঘাট দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সি বিচ বিওপির একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দলকে দেখতে পায় বিজিবি। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি আবার সমুদ্রে ফিরে যায়। একই সময়ে তীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, তাঁদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল।

উদ্ধার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহম্মদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে মো. রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহম্মেদের ছেলে মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. রিদুয়ান মিয়া (১৯)।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত