
কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্বাঞ্চলীয় চার ইউনিয়ন নিয়ে নতুন ‘বাঁকখালী উপজেলা’ বা ‘পূর্বসীমান্ত উপজেলা’ প্রতিষ্ঠা, রামু-নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়ক চার লেনে উন্নীতকরণ এবং গর্জনিয়া বাজারে একটি আধুনিক হিমাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক’ নামে একটি সংগঠন।
আজ বুধবার (১০ জুন) কক্সবাজার জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সংগঠনটির নেতারা উল্লেখ করেন, রামু উপজেলার দুর্গম ও অবহেলিত গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড় ও কাউয়ারখোপ ইউনিয়নের জনসংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি। অথচ দীর্ঘদিন ধরে এই জনপদ প্রশাসনিক অবহেলা, যোগাযোগের সংকট এবং উন্নয়নবঞ্চনার শিকার হয়েছে। এই চার ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা করার প্রস্তাব জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাব করা হয়, প্রস্তাবিত উপজেলার নাম বাঁকখালী উপজেলা অথবা পূর্বসীমান্ত উপজেলা রাখা যেতে পারে। এতে সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রামু-নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়ক দেশের পূর্ব সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এই সড়ক দিয়ে প্রতিদিন সেনাবাহিনী, বিজিবি ও সাধারণ মানুষ চলাচল করে। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্যিক কার্যক্রম এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থার গুরুত্ব বিবেচনায় সড়কটি চার লেনে উন্নীত করা সময়ের দাবি। এ ছাড়া কৃষিপ্রধান এই অঞ্চলের দুই লক্ষাধিক মানুষের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের সুবিধার্থে গর্জনিয়া বাজারে একটি আধুনিক মানের হিমাগার স্থাপনেরও দাবি জানানো হয়েছে। এতে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং কৃষিপণ্যের অপচয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের সভাপতি মাঈনুদ্দীন খালেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ইব্রাহিম খলিল মামুন ও নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল আনোয়ার এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক নুরুল হাকিম হিরো, এস এম লুৎফুর কবির প্রমূখ।
স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়ে পাঠানো হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৬ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে