ঢাকা: কক্সবাজারে ভূ-গর্ভস্থ ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২৮ মে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। আজ রোববার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সড়ক উন্নয়নকাজের জন্য কক্সবাজারস্থ ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূ-গর্ভস্থ ক্যাবল রুট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।
নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের সংযোগে দেওয়ার কার্যক্রমসহ টার্মিনেটেড সার্কিটসমূহের সব ট্রাফিক নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন)-এ স্থানান্তরে আগামী ২৮ মে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৮ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ওই সময়ে কুয়াকাটার সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরসমূহের সার্কিটগুলো চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন থেকে পারেন।

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
১ ঘণ্টা আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
২ ঘণ্টা আগে