
কক্সবাজার শহরে ইউনিয়ন হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চারটি শিশু জন্ম দিয়েছেন ইয়াছমিন আক্তার (২৫) নামের এক নারী। এর মধ্যে তিন ছেলে ও এক মেয়ে। এই বিরল জন্মের ঘটনায় পরিবার, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মঙ্গলবার সোয়া ১টার দিকে ইউনিয়ন হসপিটালের গাইনি বিভাগের চিকিৎসকেরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক প্রসব করান।
প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমীর নেতৃত্বে অস্ত্রোপচার করেন ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার, ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত। এর আগে সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয় এই প্রসূতিকে।
ইয়াছমিন আক্তার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুছারহলা গ্রামের সৌদিপ্রবাসী রবিউল আলমের স্ত্রী। তিনি তাঁর সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
দাদা নুর আহমদ বলেন, ‘আমি একসঙ্গে চারটা নাতি পেয়েছি, তিনটা ছেলে, একটা মেয়ে। আমার অনেক খুশি লাগছে, আমার ছেলেও অনেক খুশি। সবার কাছে নাতিদের জন্য দোয়া চাই।’
অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক রোকসানা আক্তার বলেন, ‘সফল অস্ত্রোপচারে মা ও চার নবজাতক সুস্থ অবস্থায় আছে—এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের।’
তিনি বলেন, ‘জন্ম নেওয়া শিশুদের ওজন কোনোটার ৭০০ গ্রাম, কোনোটার ৬০০ গ্রাম, একটির সর্বনিম্ন ওজন ৫৮০ গ্রাম। তাদের বর্তমানে হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এ ব্যাপারে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী বলেন, ‘কক্সবাজারের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে চার সন্তানের সফল প্রসব সম্পন্ন হয়েছে। আমাদের গাইনি বিভাগ দক্ষতার সঙ্গে অস্ত্রোপচারটি পরিচালনা করেন। বিষয়টা সত্যিই আনন্দের।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৪ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে