
কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনকে মৃত উদ্ধার করা গেছে। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার সকালে তাঁরা নিখোঁজ হন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী।
মৃত উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তাঁদের সঙ্গে ঘুরতে যাওয়া সহপাঠী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন, আরবি বিভাগের একজনসহ পাঁচজন কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে যান। রাতে সেখানে অবস্থান করার পর ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা বিচে ঘুরতে যান। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান ওই তিনজন।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সেখানকার স্থানীয় জেলেদের ডাকাডাকি করি, তাঁরা দ্রুত এসেও তাঁদের উদ্ধার করতে পারেননি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সাবাবের লাশ উদ্ধার করেন, কিন্তু বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল রাতে প্রথম বর্ষের চারজন, অন্য বিভাগের একজনসহ পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তাঁরা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছেন।’

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘুমন্ত ব্যক্তির শরীরে জানালা দিয়ে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি দগ্ধ হন। সন্দেহভাজন হিসেবে তালাকপ্রাপ্ত স্ত্রী মিলি বেগমসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তনগর বিজয় এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে এসির মোটর চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর লাফিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে দুই চোরকে আটক করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ট্রেনের নিরাপত্তাকর্মীরা তাঁদের আটক করে কিশোরগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানায়...
১৪ মিনিট আগে
চট্টগ্রামে গ্রেপ্তার সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের কাছে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। কার্ডে নাম আছে ‘আজহার খান’ এবং জন্মতারিখ ১২ মে ১৯৯৮। তবে ১২৩৪৫৬৭৮৯০১২ নম্বরের কার্ডটির সত্যাসত্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
১৮ মিনিট আগে
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, আগামী ২-৩ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২৬ মিনিট আগে