
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামের এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোহাম্মদ আবির পুরান ঢাকার শহীদ নগরের লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে।
রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পর্যটকের সন্ধান মেলেনি।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান জানান, আবিরসহ ৯ বন্ধু আজ সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারে আসেন এবং একটি গেস্টহাউসে অবস্থান করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সি-গাল পয়েন্ট সৈকতে পাঁচ বন্ধু গোসলে নামেন। তাঁর সঙ্গীদের ভাষ্যমতে, আবির একটি টিউবে উঠেছিলেন। একপর্যায়ে তিনি টিউব থেকে ছিটকে পড়ে সাগরে তলিয়ে যান। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
মাহবুবুর রহমান আরও জানান, নিখোঁজ পর্যটকের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে রাত ৯টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক রেজাউল আলম (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে জানায়, আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২ মিনিট আগে
খুলনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাহিন আলম গাজী ওরফে শাহীন গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাতেন (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে। বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন বলে পুলিশ জানিয়েছে।
২৪ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী বেলঘরিয়া এলাকার একটি মাদ্রাসায় ১১ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষক আবদুর রউফের বিরুদ্ধে। পরিবারকে বিষয়টি জানানোর পর ছাত্রকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে। মামলা না করতে পরিবারকে হুমকি দেওয়ার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
২৭ মিনিট আগে