
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় দুটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভপাড়ার বাসিন্দা নাছির উদ্দিন (৩৮) এবং একই ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা এনামুল হক (৫০)। সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ ৯ জন গ্রেপ্তার হয়েছেন।
আজ শনিবার সকালে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী দুজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
আবুল কালাম বলেন, লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রেখেছে। আজ ভোরে চকরিয়া উপজেলার কাহারিয়াঘোনা এলাকায় কয়েকজন আসামি অবস্থান করছেন এমন খবরে যৌথ বাহিনী অভিযান চালায়।
অভিযানের সময় সন্দেহজনক দুজন দৌড়ে পালানোর চেষ্টা চালান। ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনী। পরে তাঁদের দেহ তল্লাশি করে দেশে তৈরি দুটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব কর্মকর্তা আবুল কালাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে নাছির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরিকাঘাত করেন। এ সময় নাছিরকে সহযোগিতা করেন এনামুল হক। গ্রেপ্তার ব্যক্তিদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। বুধবার মধ্যরাতে পুলিশ সদস্য ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে চকরিয়া থানায় দুটি মামলা করেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২১ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে