
কক্সবাজারে মাদকদ্রব্য ইয়াবা পাচারের দায়ে দুজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে তিনজন রোহিঙ্গা। আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা ও কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) ও মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা, একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে। এ ব্যাপারে রামু থানায় ডিবির পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
সিরাজুল ইসলাম আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত অভিযোগ গঠন শেষে বিচার কার্যক্রম শুরু করেন। বিচারিক কার্যক্রম শেষে দুজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
পিপি বলেন, রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত চারজনই পলাতক রয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩১ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে