কক্সবাজার শহরে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে শহরের বৈদ্যঘোনা এলাকার জাদিপাহাড়ে এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম শহরের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
নিহতের মা ছেনোয়ারা বেগম বলেন, মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে সাগর বাদশা ও আব্বুইয়া নামে দুই ব্যক্তি সাইফুলকে জাদিপাহাড়ের উপরে ছুরিকাঘাত করেন। মৃত্যুর আগে সাইফুল ওই দুজনের নাম বলে গেছেন বলে দাবি করেছেন তিনি।
স্থানীয়রা জাদিপাহাড়ে আহত অবস্থায় সাইফুলকে দেখতে পেয়ে তাঁর পরিবারকে খবর দেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা পুলিশ তদন্ত করছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১ মিনিট আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
২৪ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
ঢাকার আশপাশে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে দ্রুত ইজারা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। সংগঠনটি বলছে, ভোলার ইলিশার মেঘনা-১,২, ৩ ও ৪ বালুমহাল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক সহস্রাধিক বাল্কহেডের চলাচল বন্ধ হয়ে গেছে...
১ ঘণ্টা আগে