
বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাসব্যাপী বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নিয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সিনিয়র অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো মিজানুর রহমান, অধ্যাপক ড. মো আলীনূর রহমান, অধ্যাপক ড. মো নজিবুল হক এবং গ্রীন কুষ্টিয়া অ্যান্ড ক্লিন কুষ্টিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ করেন উপাচার্য। পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইবি ভিত্তিপ্রস্থর প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
এ সময় গ্রিন কুষ্টিয়া অ্যান্ড ক্লিন কুষ্টিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়ার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করলে সাবার প্রচেষ্টায় এই ক্যাম্পাসকে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন ক্যাম্পাসে পরিণত করা সম্ভব।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, তাহলে ক্যাম্পাসটি স্বাভাবিকভাবেই পরিচ্ছন্ন ও সুন্দর থাকবে।
উপাচার্য আরও বলেন, ‘বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা চাই, এই উদ্যোগটি ধারাবাহিকভাবে চলমান থাকুক।’

নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড নামে একটি কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা...
২৭ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেলের এ ঘটনায় আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩২ মিনিট আগে
আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করেছে। আজ রোববার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
৩৮ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সাইফুল আলমকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ধানুয়া গ্রামে গ্রাহক-কর্মচারী সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
৩৯ মিনিট আগে