
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর ১২৩ জন সদস্য নিজ দেশে ফেরত গেছেন। আজ রোববার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে তাঁদের মিয়ানমার প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। একই জাহাজে করে মিয়ানমার কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৮৫ জন বাংলাদেশি ফিরে এসেছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আতাউল গনি ওসমানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের হস্তান্তর প্রক্রিয়া শেষে মিয়ানমারের প্রতিনিধি দল ১২৩ বিজিপি ও সেনা সদস্যদের গ্রহণ করেন।
এর আগে গতকাল শনিবার সকালে রাখাইনের সিতওয়ে বন্দর থেকে ৮৫ জন বাংলাদেশিকে নিয়ে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটের উদ্দেশে যাত্রা করে। আজ রোববার সকালে তাঁরা নুনিয়ারছড়া ঘাটে পৌঁছার পর স্বজনদের হস্তান্তর করা হয়।
টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ বলেন, প্রায় ১০ মাস আগে আমার এলাকার পাঁচ মাঝি-মাল্লা নিখোঁজ হন। নিখোঁজের ১৫ দিন পরে জানতে পারি তাঁরা মিয়ানমারের কারাগারে আছে। কাগজপত্র পাঠানোর পর গতকাল খবর দেওয়া হয়েছে, তাঁদের বাংলাদেশে পাঠানো হচ্ছে।
এর আগে গত ৯ জুন মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৫ বাংলাদেশি দেশে ফেরেন। ওই দিন মিয়ানমার ফেরত যান ১৩৪ বিজিপি ও সেনা সদস্য। এরপর ২৫ এপ্রিল বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফেরেন আরও ১৭৩ জন বাংলাদেশি। একই দিন বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এছাড়া গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে সে দেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ মিনিট আগেকক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
১৫ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
১৬ মিনিট আগে
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
২০ মিনিট আগে