চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২০টি স্বর্ণের বারসহ মোছা শাহানারা নামে মধ্যবয়সী এক নারীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার উপজেলার দর্শনার নাস্তিপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক মোছা শাহানারা (৪৮) উপজেলার দর্শনার নাস্তিপুর গ্রামের মৃত মো. কাশেমের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দর্শনা থানার বারাদী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেন। বেলা ১টার দিকে একটি অটোরিকশা করে ওই নারীকে দর্শনা থেকে নাস্তিপুর সীমান্ত দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা গতিরোধ করেন।
এ সময় মোছা শাহানারাকে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিজিবির টহল দলের নারী সদস্যরা তাঁর দেহ তল্লাশি করে দুটি প্যাকেট থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেন। যার ওজন দুই কেজি ৩৪১ গ্রাম। দাম আনুমানিক দুই কোটি ৩৫ লাখ। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় হাবিলদার মো. ওবাইদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করে শাহানারাকে হস্তান্তর করেছেন। আর জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে