চুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
নিহত মাছুরা খাতুন চুয়াডাঙ্গা থানার কালুপোল গ্রামের মো. আজম আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী কিরণগাছি গ্রামের ইউনুস আলী জানান, কিরণগাছি গ্রামের কফি হাউসের পাশ দিয়ে শিশুসন্তানকে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন মাছুরা খাতুন। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করে রেখেছেন গ্রামবাসী।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের জানান, পেটের ওপর দিয়ে চাকা চলে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী যাওয়ার প্রস্তুতিকালে সদর হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

নরসিংদীর রায়পুরায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৫ মিনিট আগে
উত্তরার বাড়িটি তুরিন আফরোজের মা সামসুন নাহার তসলিম তার ছেলে অধ্যাপক শাহনওয়াজকে ১৯৯৭ সালে হেবা করেন। হেবা মূলে শাহনওয়াজ ওই বাড়ির মালিক। তিনি মালিকানা অর্জন করার পর নিজ নামে নামজারি করেন। নিয়মিত খাজনা পরিশোধ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
৭ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। অনুষ্ঠানে তিনি দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার দাবি করে সারসংকট নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন।
১১ মিনিট আগে