
মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তাই চার মাস আগে চট্টগ্রাম জেলায় মাদক উদ্ধারে সেরা কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
শুক্রবার (২২ আগস্ট) রাতে এসআই কামালকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, ঘটনার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীসহ স্থানীয়রা। এর আগে তল্লাশি চলাকালে ফেসবুক লাইভে ঘটনার ভিডিও ধারণ করেন নেতা-কর্মীরা।
ভিডিওতে ফেনসিডিল পাচারের বিষয়ে জানতে চাওয়া হলে রমিজ নামে অভিযুক্তদের একজন ফেনসিডিলগুলো লোহাগাড়া থানার এসআই কামাল হোসেনের কাছ থেকে নিয়েছেন—এমনটা বলতে শোনা যায়।
আটক তিনজন হলেন লোহাগাড়া সদর ইউনিয়নের নাজিম উদ্দিন (৪৫), আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকার রমিজ উদ্দিন (৩৫) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার তাজুল ইসলাম। এঁদের মধ্যে রমিজ লোহাগাড়া থানা-পুলিশের সোর্স বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত এসআই কামাল হোসেন ২৪ এপ্রিল চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন।

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে