
চট্টগ্রাম নগরীর সিআরবিতে হাসপাতাল না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ রোববার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেছেন, ‘চট্টগ্রামের সকল পর্যায়ের নেতা ও মানুষ যেহেতু চায় না, তাই প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে নির্দেশ দিয়েছেন। রেলের অন্য জায়গায় হাসপাতালটি নির্মিত হবে।’
মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা এমন কোনো প্রকল্প চাই না, যেটি জনগণের বিপক্ষে যায়। প্রথম দিকে সিআরবিতে বিশেষ হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নিলেও সম্প্রতি প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে বলেছেন। সুতরাং সিআরবিতে হাসপাতাল হবে না। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি আগামী বছরের জুনে কক্সবাজারে ট্রেন চালানো যাবে।’
জনসভায় বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘নতুন কালুরঘাট সেতু তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল কালুরঘাট সেতু।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৩ ঘণ্টা আগে