Ajker Patrika

র‌্যাডিসনে শুরু হলো তিন দিনের ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
র‌্যাডিসনে শুরু হলো তিন দিনের ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’
গতকাল নগরীর র‌্যাডিসন ব্লুতে প্রদর্শনীটির উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে প্রদর্শনীটির উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে প্রথমবারের মতো বন্দরনগরীতে এই এক্সপোর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে সিডিএ চেয়ারম্যান বলেন, ‘আমরা সব সময় টেকসই উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের কথা বলি। কিন্তু এসব বিষয় বাস্তবায়নে শুধু পরিকল্পনা করলেই হবে না, সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’-এর মতো আয়োজন সংশ্লিষ্ট খাতের পেশাজীবী ও ব্যবসায়ীদের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬-এর আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান, উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক ড. মাসুদ উর রশীদ, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হক প্রমুখ।

তিন দিনব্যাপী এই এক্সপো চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। এতে ঢাকা ও চট্টগ্রামের ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি রয়েছে ব্র্যান্ড অ্যাকটিভেশন, ব্যবসায়িক যোগাযোগ এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা।

আয়োজকেরা জানান, প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত