
সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে (সিকিউরিটি ইনচার্জ) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পাহাড়সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস, গবেষণাগার সহকারী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের খবর পেয়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানার দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা ফরিদ আহমেদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ তিনটি মেশিন দুই মাস ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে বায়োকেমিস্ট্রি মেশিনটি যান্ত্রিক সমস্যার কারণে এবং রাসায়নিক উপাদান রিএজেন্টসংকটে দুটি হেমাটোলজি অ্যানালাইজারে কাজ করা যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
পুরোনো ভবনে জায়গার সংকট দূর করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে প্রায় চার বছর আগে চার তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণকাজ শুরু হয়। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাঝপথে নির্মাণকাজ ফেলে রাখে ঠিকাদারিপ্রতিষ্ঠান।
৫ ঘণ্টা আগে
নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার উপসমাজসেবা সম্পাদক ছিলেন মিজানুর রহমান। মাদক সেবনের দায়ে হোস্টেল থেকে তাঁকে বহিষ্কার করা হয়, ছয় মাস স্থগিত রাখা হয় ইন্টার্নশিপ। এ ছাড়া গণ-অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ায় আরও এক বছর স্থগিত হয় ইন্টার্নশিপ।
৫ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি রাজা ইলিশ ধরা পড়েছে। ইলিশটির ওজন প্রায় তিন কেজি। ৯ হাজার টাকায় নিলামে মাছটি বিক্রি করা হয়। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি বিক্রি করা হয়।
৮ ঘণ্টা আগে