রাঙামাটির বরকলে তরুণ তরুণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই। আজ সোমবার সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার খেলার মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাঁস খেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বরকল মাসস।
বরকল উপজেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি মংহ্লাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন ও বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘সকল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, লোভ–লালসা এসব মন থেকে দূর করতে হবে। কারণ এগুলোই সকল ধর্মের শিক্ষা।’
মো. মতিউল ইসলাম মণ্ডল আরও বলেন, ‘জলকেলি শব্দটি ছোটবেলা থেকে শুনে আসলেও দেখার সুযোগ হয়নি। কিন্তু এবারে বরকলে যোগদানের পর স্বচক্ষে দেখতে পেয়ে খুবই আনন্দবোধ করেছি। এ জন্য জলকেলি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘পাহাড়ের মানুষ খুবই আনন্দপ্রিয়। আর মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হলো জলকেলি উৎসব। সকলেই এ উৎসব উপভোগ করেছেন।’
সভাপতি বক্তব্য মংহ্লাচিং মারমা বলেন, ‘প্রতি বছরের মতো এ বছর পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে সানন্দে গ্রহণ করে আমাদের এ সাংগ্রাই। এর পাশাপাশি জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিত থাকায় এবং সহযোগিতা করায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ সহযোগিতা অব্যাহত থাকে এ প্রত্যাশা রাখেন তিনি।
এ সময় সাংগ্রাই ও জলকেলি উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব কায়গ্রীন মারমা, সদস্য উজ্জ্বল ত্রিপুরা, সদস্য প্রুথোয়াই মারমাসহ মারমা সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
২ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
৯ মিনিট আগে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
২৭ মিনিট আগে