
কক্সবাজারের টেকনাফ উপকূলের বঙ্গোপসাগর থেকে মাছ শিকারের সময় ১৩ জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভা কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ
সাজেদ আহমেদ বলেন, ‘সকালে সাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারে থাকা জেলেদের ওপর স্পিডবোটযোগে হামলা চালায় আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যায়। পরে স্থানীয় অন্যান্য জেলেদের মাধ্যমে আমরা খবর পেয়েছি।’
টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আরমানের মালিকানাধীন একটি ট্রলারসহ অন্তত ৬ জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। অপর ট্রলারের মালিকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘ট্রলার মালিকদের কাছ থেকে আমরা জেলেদের আটকের খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন নৌ-চলাচল চ্যানেলে জেলেদের জাল পেতে মাছ ধরার অভিযোগ তুলে ১৭ আগস্টের মধ্যে এসব জাল সরানোর দাবি জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। নির্ধারিত সময়ের মধ্যে জাল অপসারণ করা না হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৯ মিনিট আগে
ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়ি থেকে ছয়টি বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাড়িটির ভেতরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার রাতে বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।
২২ মিনিট আগে
গতকাল সোমবার রাত ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম সার বিক্রির রসিদ দেখাতে পারেননি। পাশাপাশি ৪৬৭ বস্তা সারের হিসেবেও গড়মিল ছিল।
২৩ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে তিন বাড়ির মালিককে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস বলছে, প্রায় পাঁচ বছর ধরে এসব সংযোগে সরকারের ক্ষতি হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।
২৭ মিনিট আগে