
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের একটি পিলারে ফাটল সন্দেহে টানা ১৩ দিন বন্ধ রাখার পর ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। আজ রোববার বিকেল থেকে ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আজকের পত্রিকাকে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, বিকেলে সবগুলো র্যাম্প একসঙ্গে খুলে দেওয়া হবে। তবে ফ্লাইওভার দিয়ে কোনো ভারী যানবাহন চলতে পারবে না। এ জন্য ফ্লাইওভারে ওঠার তিনটি মুখে ভেরিয়ার্ড বসানো হয়েছে, যাতে ভারী যানবাহন ফ্লাইওভারে উঠতে না পারে।
এর আগে ২৫ অক্টোবর রাতে ‘ফ্লাইওভারে ফাটল’ শিরোনামে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। এরপর রাত ১১টা থেকে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়। পরদিন পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী নির্মাণ ত্রুটির কারণে এম এ মান্নান ফ্লাইওভারের র্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেন। ওই দিন বিকেল পর্যন্ত প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানও বলেন, ভারী যানবাহন চলাচল অথবা নির্মাণকাজে ভুল থাকার কারণে পিলারে ফাটল ধরতে পারে।
ওই দিন সন্ধ্যায় তিনি আবার দাবি করেন, যেটিকে ফাটল বলে আলোচনা করা হচ্ছে, বাস্তবে সেটা ফাটল নয়, এটি ফলস কাস্টিং। এ ঘটনায় সিডিএ ও চসিক পরিদর্শনের পর পৃথক দুটি প্রতিবেদন দেন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
৬ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৮ ঘণ্টা আগে