
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নগর পিতা হিসেবে নয়, সেবক হিসেবে ৭০ লাখ মানুষের পাশে থাকতে চাই। সকল বর্ণ, ধর্ম ও জাতির নাগরিক যারা এ শহরে বাস করছেন তাদের পাশে থেকে আমি কাজ করে যেতে চাই।’
শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে আজ মঙ্গলবার নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মী ব্যানার–ফেস্টুন নিয়ে রেলস্টেশনে চত্বরে জড়ো হন। পরে নগর পিতা চট্টগ্রামে নামলে তাঁকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
চসিক মেয়র বলেন, ‘আমি আপনাদের সন্তান। এ শহর আমার একার নয়। এ শহর ৭০ লাখ মানুষের। চট্টগ্রামকে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা কামনা করছি। ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গড়ে তুলব এ শহরকে। আমাকে একটু সময় দিন। আমার দেওয়া কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব।’

নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মহানগরে গত ১৮ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। এ সময়ে বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারেননি। পরিবারের খোঁজ নিতে পারেননি। অনাহারে দিন কাটিয়েছেন। এ অসহায়ত্ব আমি দেখেছি।
সারা দেশে ৬০০ এর অধিক বিএনপি নেতা কর্মী গুম হয়েছেন। চট্টগ্রামসহ সারা দেশে এক লাখ মামলায় ৬০ লাখ মানুষ আসামি হয়েছে। তবুও আপনারা বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি।’
চসিক সূত্র জানায়, সংবর্ধনা শেষে চসিক মেয়র নগরীর জেল রোডে হজরত আমানত শাহ ও হজরত বদর শাহ এর মাজারে জেয়ারত করবেন। সেখান থেকে তিনি নগরীর লালদীঘি চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোটে বিজয়ী দেখিয়ে মেয়র ঘোষণা করা হয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেনের প্রাপ্ত ভোট দেখানো হয়েছিল ৫২ হাজার ৪৮৯।
নির্বাচনে কারচুপির অভিযোগে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে নয়জনকে বিবাদী করে মামলা করেন ডা. শাহাদাত হোসেন। মামলা চলমান থাকা অবস্থায় মেয়রের দায়িত্ব পালন করছিলেন রেজাউল করিম চৌধুরী।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মেয়র রেজাউল করিম চৌধুরী। অন্তর্বর্তী সরকার ১৯ আগস্ট সকল সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করে। এর মধ্যে গত ১ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ে চসিক মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করান স্থানীয় সরকার উপদেষ্টা।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
১২ মিনিট আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৩২ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪২ মিনিট আগে