
যুবলীগ কর্মী বাবাকে না পেয়ে কক্সবাজারের টেকনাফে অস্ত্র মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো সেই স্কুলছাত্রকে (১৪) জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই আদেশ দেন।
এর আগে স্কুলছাত্রের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে জামিন আদেশ মঞ্জুর করেন।
আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইউনুছ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়া স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার ও উপজেলা যুবলীগের কর্মী রেজাউল করিমের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়া থেকে ওই কিশোরকে আটক করে পুলিশ। পরদিন (শুক্রবার) পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টেকনাফ থানার ওসির নেতৃত্বে হ্নীলার দরগাহপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নুরুল আমিনের বাড়ির সামনে রাস্তা থেকে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আটক করা হয় ওই কিশোরকে। তার ডান হাতে থাকা একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, ৬টি গুলি, ৪০টি নীল রঙের কার্তুজ উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, বাবা রেজাউল করিমকে ঘরে না পেয়ে ভোরে তাঁর ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ।
বাবা রেজাউল করিম জানান, মূলত রাজনৈতিক এবং নির্বাচন নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসাতে না পেরে তাঁর ছেলেকে অস্ত্র মামলায় ফাঁসিয়েছে।
এই নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর গতকাল বুধবার সকালে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে একটি রিট করেন।
হাইকোর্ট বেঞ্চ ওই দিন বিকেলের মধ্যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন এবং রিটটি রোববারের কার্যতালিকায় নেওয়া হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে