
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সালাম মামুন বলেছেন, ‘ছোট দলের একজন বড় নেতা আরেকটি এক-এগারো সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।’
শনিবার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি অলির নাম বলেননি।
আবদুস সালাম মামুন বলেন, ‘ছোট দলের একজন বড় নেতা বাঁকা পথে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন। তাঁর ওই খায়েশ মেটাতে আসন্ন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন।’
আবদুস সালাম মামুন নিজেকে ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা দাবি করেন। বিচারপতি পদ থেকে অবসরের পর দলীয় বড় পদ-পদবিতে না থাকলেও বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয়। তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। সেখান থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইনশা আল্লাহ ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জিতে চন্দনাইশ আসন পুনরুদ্ধার করে দলকে উপহার দেব।’
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট এবং চন্দনাইশ আসনের বারবার নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী অলি আহমদ বীর বিক্রম।
ছোট দলের বড় নেতা বলতে কাকে ইঙ্গিত করছেন, এমন প্রশ্নের জবাবে মামুন বলেন, ‘আমি জাতীয় পর্যায়ে যাঁরা রাজনীতি করছেন এবং যাঁদের দল ছোট হলেও নেতা হিসেবে বড় মনে করেন কিংবা বড় বলে দাবি করেন, তাঁদের উদ্দেশে এ কথাগুলো বলছি।’
গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সুনামের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন মামুন।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে