
খোলা বাজারে বিক্রি করা (ওএমএস) আটা কিনে বাড়ি ফিরতে পারেননি হতদরিদ্র ষাটোর্ধ্ব মো. হারুন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গুন্নিবাপের বাড়ি নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
হারুন হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আলমপুর গ্রামের গুন্নিবাপের বাড়ির আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। তাঁর ছেলেমেয়ে দুজন।
৭ নম্বর ওয়ার্ড হাটহাজারী পৌরসভার কাউন্সিলর বশির আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত হতদরিদ্র কৃষক হারুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কাউন্সিলর বশির আহমেদ জানান, সকালে পৌর এলাকার মিরের হাট এলাকা থেকে ওএমএসের আটা কিনে সড়ক পার হওয়ার সময় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ধাক্কায় কৃষক হারুন গুরুতর আহত হন। ঘটনার পর আহত হারুনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অভিক চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. হারুনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায়, কোমরে ও বাঁ হাতের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে